প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন লায়ন ফরিদ

মোংলা প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাট -৩ (মোংলা ও রামপাল) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।মঙ্গলবার (১৭

2026-02-17T18:59:02+00:00
2026-02-17T18:59:02+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন লায়ন ফরিদ
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম 
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাগেরহাট -৩ (মোংলা ও রামপাল) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি। 

৩৫ বছর পর আওয়ামী লীগের দুর্গ ভেঙে এই আসনে তিনিই প্রথম বিএনপির সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এদিকে, এই খবর ছড়িয়ে পড়ার পর মোংলা ও রামপালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। 

এলাকায় মানবিক কাজ করা ড. ফরিদুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ দুই হাজার ১৯৩ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। এলাকায় তিনি বিনামূল্যে কয়েক লাখ মানুষের চোখের চিকিৎসাসহ অসহায় মানুষকে সহায়তা করে ব্যাপক প্রশংসা পান। 

বিএপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ড. ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হয়েছেন। এ খবরে শুধু দলের নেতা-কর্মীই নন, পুরো বাগেরহাট জেলাবাসীই আনন্দিত।

এফআর


  বিষয়:   মোংলা  প্রথমবার  এমপি  প্রতিমন্ত্রী  লায়ন ফরিদ  ড. শেখ ফরিদুল ইসলাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: