নতুন চাকরিতে যোগ দিলেন সাবেক প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রীয় দায়িত্বের অধ্যায় শেষ করে এবার সংবাদমাধ্যমে নতুন ভূমিকায় ফিরলেন শফিকুল আলম। সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন

2026-02-18T15:49:23+00:00
2026-02-18T15:49:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন চাকরিতে যোগ দিলেন সাবেক প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম 
সাবেক প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সময়ের আলো
রাষ্ট্রীয় দায়িত্বের অধ্যায় শেষ করে এবার সংবাদমাধ্যমে নতুন ভূমিকায় ফিরলেন শফিকুল আলম। সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি একটি নতুন দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, ‘দ্য ডেইলি ওয়াদা’ নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেছেন। সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

সরকারি দায়িত্বে তার সহযাত্রী ছিলেন সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনিও নতুন এই পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন

শফিকুল আলম ২০২৪ সালের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান। এর আগে তিনি আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপির ঢাকা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

এএডি/


  বিষয়:   সরকার  তথ্যদপ্তর  সংবাদপত্র  সম্পাদক  দপ্তর  শফিকুল আলম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: