গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (১৮ ফেব্রুয়ারি)

2026-02-18T17:48:11+00:00
2026-02-18T17:48:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো নতুন স্বরাষ্ট্রমন্ত্রীকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
গার্ড অব অনার দিয়ে বরণ করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে নিজ কর্মস্থলে যোগ দেন তিনি।

এদিন বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায়।


স্বাধীনতার পর গত ৫৫ বছরে প্রথমবারের মতো কক্সবাজার জেলার মানুষেরা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে। এমনকি স্বাধীনতার পর সালাহউদ্দিন আহমদই কক্সবাজার জেলার প্রথম পূর্ণ মন্ত্রী হলেন। তার মন্ত্রী হওয়ার খবরে জেলার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনি এলাকায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী দল বিএনপি মঙ্গলবার সরকার গঠন করেছে। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   গার্ড অব অনার  স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: