জাতীয় সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চূড়ান্ত যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে পাস হয়েছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি রিপোর্ট

2026-11-16T23:23:01+00:00
2026-11-16T23:23:01+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়
জাতীয় সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
চূড়ান্ত যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদে পাস হয়েছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি রিপোর্ট আকারে উপস্থাপনের পর পাস করা হয়।

এর আগে, গত ১১ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। ওই বৈঠকে বিলটির চূড়ান্ত যাচাই-বাছাই শেষে সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৬ জুলাই লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে বিলটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ১৯ আগস্ট ওই বিভাগের ভেটিং সম্পন্ন হয়। বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।


‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর আশপাশের এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণের সুযোগ তৈরি হবে। এর আওতায় আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ এবং দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় কাজ করা হবে।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জাতীয় সংসদ  বগুড়া  উন্নয়ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: