প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীতরাজধানীর মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।
তিনি বলেন, বাসের যাত্রী, চালক ও সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসটিতে আগুন দেওয়ার পর পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সময়ের আলো/এসএকে