স্কুল বন্ধ নিয়ে হাইকোর্টের নির্দেশনা এবং পরবর্তীতে সেটি স্থগিত করে দেওয়ায় স্কুল বন্ধ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।
হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করার পর আগের নির্দেশনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনো পূর্ণাঙ্গ শুনানি হয়নি।
জানা গেছে, পূর্ণাঙ্গ শুনানির পর এ বিষয়ে যে নির্দেশনা আসবে, সেটিই চূড়ান্ত হবে এবং তা বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা ছিল। কিন্তু এক রিটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। পরে চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন।
সূত্র আরও জানায়, যেহেতু চেম্বার আদালতে আগের নির্দেশনা স্থগিত হয়েছে, তাই আপাতত স্কুল খোলা থাকবে। তবে যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সেহেতু সরকার চাইলে রমজানে স্কুল ছুটি দিতে পারে।
সময়ের আলো/কেএইচও