মানবিক টানে নিভৃতে বাংলাদেশে ওজিল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বিশ্বফুটবলের জাদুকর ও জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল বাংলাদেশ সফরে এসেছেন। কোনো আড়ম্বর ছাড়াই অনেকটা নীরবে-নিভৃতে ঢাকা আসেন সাবেক এই

2026-02-19T05:43:44+00:00
2026-02-19T05:43:44+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
মানবিক টানে নিভৃতে বাংলাদেশে ওজিল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বফুটবলের জাদুকর ও জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল বাংলাদেশ সফরে এসেছেন। কোনো আড়ম্বর ছাড়াই অনেকটা নীরবে-নিভৃতে ঢাকা আসেন সাবেক এই মুসলিম আর্সেনাল মিডফিল্ডার। মূলত রমজান উপলক্ষে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানোই তার এই সফরের মূল লক্ষ্য। 

গতকাল সকালে ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে চমকে দেন সবাইকে। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘শহিদ মর্তুজা মেডিকেল সেন্টার’-এর একটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। তুর্কি সংস্থা ‘টিকা’র প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। কিংবদন্তি এই ফুটবলারকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

জাতিসংঘ ও একটি তুর্কি সংস্থার আমন্ত্রণে আসা ওজিল আজ কক্সবাজার যাবেন। সফরের বিশেষ আকর্ষণ হিসেবে রমজানের প্রথম দিনে তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেবেন। তার সফরসঙ্গী হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোগানের ছেলে বিলাল এরদোগানের থাকার কথা রয়েছে। সেখানে তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করবেন।

মাঠের জাদুর পাশাপাশি বিশ্বজুড়ে ওজিল তার মানবিক অবস্থানের জন্য সমাদৃত। এবার বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরের বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে আবারও নিজের উদারতার পরিচয় দিলেন এই ফুটবল আইকন। সফর শেষে আগামী কয়েক দিনের মধ্যেই তার নিজ দেশে ফেরার কথা রয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   মানবিক  টান  নিভৃতে  বাংলাদেশ  ওজিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: