হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থিত বেঙ্গল লেদার কমপ্লেক্স নামের একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। তবে

2026-02-19T08:37:49+00:00
2026-02-19T08:37:49+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ এএম 
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে। ছবি : সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থিত বেঙ্গল লেদার কমপ্লেক্স নামের একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার কিছু আগে ভবনটির চারতলায় থাকা একটি কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভবনটিতে একাধিক গার্মেন্টস, একটি জুতার কারখানা এবং লেদার প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছিল।

Advertisement
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। সকাল সাড়ে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থান ত্যাগ করার পর ভবনের ভেতরে জমে থাকা ছাইচাপা অংশ থেকে আবার আগুন জ্বলে ওঠে। এতে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়ে এবং পুনরায় পাঁচটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দ্বিতীয় দফায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় ও বাড়তি প্রচেষ্টা লাগে।
আরও পড়ুন

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি এবং ভেতরে কেউ আটকা পড়েননি- এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। তবে ভবনের কয়েকটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে মালিকপক্ষ হিসাব-নিকাশ করছে।

ঘটনার পর ভবনের ভেতরে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে আগুনের কারণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। একে অপরের অবহেলাকে দায়ী করে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এএডি/
  বিষয়:   ভোর  আগুন  হাজারীবাগ  ভবন  প্রাণহানি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: