রাজধানী ঢাকায় আজ রোদেলা আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, আকাশ প্রধানত পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন
অন্যদিকে, দেশব্যাপী ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে- সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ফলে রাজধানী ও আশপাশে স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের আবহাওয়াজনিত বিঘ্নের আশঙ্কা নেই।
এএডি/