‘আগের চেয়ে ফ্যামিলি কার্ডের অর্থ দ্বিগুণেরও বেশি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি আর্থিক সহায়তা আগের যেকোনো ভাতার তুলনায় দ্বিগুণেরও বেশি হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ

2026-02-19T14:34:41+00:00
2026-02-19T14:34:41+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
‘আগের চেয়ে ফ্যামিলি কার্ডের অর্থ দ্বিগুণেরও বেশি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম   (ভিজিট : ৮৫)
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো
নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় পরিবারপ্রতি আর্থিক সহায়তা আগের যেকোনো ভাতার তুলনায় দ্বিগুণেরও বেশি হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিদ্যমান সব ভাতা কার্ড চালু থাকলেও নতুন এই উদ্যোগ আলাদা মাত্রা যোগ করবে সামাজিক সুরক্ষায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য দেন।

মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করতে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। তখনই কার্ডপ্রতি অর্থের পরিমাণ ও উপকার ভোগীর সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
আরও পড়ুন

ডা. জাহিদ হোসেন বলেন, কার্ড বিতরণে কোনো রাজনৈতিক দলীয় বিবেচনা থাকবে না এবং কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না। সহায়তার অর্থ সরাসরি প্রতিটি পরিবারের নারী, বিশেষ করে মায়ের হাতে পৌঁছে দেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এবং ঈদের আগেই এর প্রাথমিক কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে অন্তত ৫০ শতাংশ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিটি যাতে বিতর্কিত না হয় এবং কেউ বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে নেওয়া হয়েছে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: