ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

2026-02-20T14:18:22+00:00
2026-02-20T14:20:20+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ২০.০২.২০২৬ ২:২০ পিএম
ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপক কুমার শীল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনায় করেন।  তখন দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়রশিদ দেখাতে না পারায় দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারা অনুসারে জরিমানা করেন।


এছাড়াও খাগড়াছড়ি পৌর শহরে পবিত্র রমজান মাসে বাজারে মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, মাছ, মাংস ও সবজি বাজার মনিটরিং করেন। ব্যবসায়ীদের পণ্যের বাজার মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ব্যবসায়ী  ভোক্তা অধিকা  আইন  জরিমানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: