গ্রিড উপকেন্দ্রের পাশে আগুন, ৯ ঘণ্টা বিদ্যুৎহীন

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর কড্ডা গ্রিড উপকেন্দ্রের পাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ক্যাবল পুড়ে গিয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে

2026-02-20T14:49:56+00:00
2026-02-20T15:04:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গ্রিড উপকেন্দ্রের পাশে আগুন, ৯ ঘণ্টা বিদ্যুৎহীন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ২০.০২.২০২৬ ৩:০৪ পিএম  (ভিজিট : ১০৮)
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর কড্ডা গ্রিড উপকেন্দ্রের পাশের এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ক্যাবল পুড়ে গিয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রায় ৯ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরে পান এলাকাবাসী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

জানা গেছে, আগুনে গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয় আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষকে।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি কোনাবাড়ি জোনের ডিজিএম মো. শফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামতের কাজ দ্রুত শুরু করা হয়। নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়ার ফলে প্রায় ৯ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।


তিনি আরও বলেন, আগুনে বড় ধরনের ক্ষতি হওয়ায় বিদ্যুৎ চালু করতে সময় লেগেছে। তবে গ্রাহকদের দুর্ভোগ কমাতে আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করেছে।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা ও দৈনন্দিন কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   গাজীপুর গ্রিড  উপকেন্দ্র  আগুন  বিদ্যুৎহীন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: