খিরার বাম্পার ফলন, দামে খুশি কৃষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এবার খিরার বাম্পার ফলন হয়েছে। এ অঞ্চলের খিরার চাহিদা রয়েছে সারাদেশেই। ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন

2026-02-20T17:08:06+00:00
2026-02-20T17:08:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খিরার বাম্পার ফলন, দামে খুশি কৃষক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম 
তাড়াশ উপজেলায় খিরার বাম্পার ফলন। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এবার খিরার বাম্পার ফলন হয়েছে। এ অঞ্চলের খিরার চাহিদা রয়েছে সারাদেশেই। ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন কৃষকরা। ফলে তাদের মুখে হাসি ফুটেছে।

চলতি মৌসুমে উপজেলায় সাড়ে ৪২৭ হেক্টর জমিতে খিরা চাষ করা হয়েছে, যা গত বছরের লক্ষ্য মাত্রার চেয়ে ৭৫ হেক্টর বেশি। প্রতিদিন খিরাকে কেন্দ্র করে উপজেলার দিঘরীয়া, রানীরহাটসহ বিভিন্ন বাজারে গড়ে উঠেছে মৌসুমি হাট। এসব হাটে প্রতিদিন ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে খিরা কিনে নিয়ে যান। প্রতিমণ খিরা ৩ হাজার থেকে ৩ হাজার ২শ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার বারুহাস গ্রামের কৃষক আনসার উদ্দিন বলেন, এ বছর তিনি তিন বিঘা জমিতে খিরার চাষ করেছেন। এতে খরচ হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। বাজার দর ঠিক থাকলে খরচ বাদে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি।

দিঘরীয়া গ্রামের কৃষক মজনু জানান, ধান চাষের পাশাপাশি তিনি আড়াই বিঘা জমিতে খিরা চাষ করেছেন। প্রতি বিঘায় প্রায় ১০০ থেকে ১২০ মণ ফলন হবে। বর্তমানে প্রতি বস্তা খিরা ৩ হাজার ১৫০ থেকে ৩ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার দর এ রকম থাকলে আড়াই বিঘা জমিতে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হবে।

চলনবিল এলাকার তাড়াশের দিঘুরিয়া, রানীরহাট ও কোহিতসহ ১৫টি গ্রামে খিরা বিক্রির অস্থায়ী আড়ৎ গড়ে উঠেছে। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামের মাঠজুড়ে খিরার আবাদ হয়েছে। অনেক কৃষক লাভের আশায় লিজ নিয়ে জমিতে খিরা চাষ করছেন। দিঘরীয়া এলাকায় বসা বড় আড়তে প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা খিরা বিক্রির জন্য ভিড় করছেন।

আড়ৎ থেকে বিভিন্ন জেলার পাইকাররা ট্রাকে করে খিরা কিনতে আসেন। এলাকার খিরা সাধারণত রাজশাহী ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। প্রতিদিন শত শত মেট্রিক টন খিরা বেচাকেনা হচ্ছে। শুধু রাজধানী ঢাকায় প্রতিদিন ৪৫ থেকে ৫০ মেট্রিক টন খিরা যাচ্ছে।

তাড়াশ উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হযরত আলী বলেন, উপজেলার ফসলি জমিতে খিরা চাষ খুব ভালো হয়। কৃষি অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের খিরা চাষে উৎসাহ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। খিরা চাষে কৃষকরা অন্যান্য কৃষি দ্রব্যের তুলনায় ভাল লাভবান হতে পারেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   খিরা  বাম্পার  ফলন  দাম  খুশি  কৃষক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: