বেশি দামে এলপিজি বিক্রি ও নদীতীরের মাটি কাটায় প্রশাসনের অভিযান

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘায় বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নদীর তীরবর্তী মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫

2026-11-05T17:21:00+00:00
2026-11-05T17:21:00+00:00
 
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বেশি দামে এলপিজি বিক্রি ও নদীতীরের মাটি কাটায় প্রশাসনের অভিযান
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:২১ পিএম 
অভিযানে মাটি কাটার ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাঘায় বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নদীর তীরবর্তী মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নদীর তীরবর্তী মাটি কাটার ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

বাঘা থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার সামনে অবস্থিত ফারুক ক্রোকারিজ দোকানে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দোকানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর এলাকায় নদীর তীরবর্তী মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। দুপুরে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে নদীর তীরবর্তী মাটি কাটার প্রমাণসহ একটি মালবাহী গাড়ি পাওয়া যায়। এ সময় স্থানীয় জনগণকে এ বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান দুটি পরিচালনা করেন বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। তিনি জানান, অনুমোদন ছাড়া নদীর তীরবর্তী জমি কর্তন ও জমির শ্রেণি পরিবর্তন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও জানান, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয় এবং রশিদ বা ক্যাশ মেমো সংরক্ষণের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত মামলা দায়েরের কার্যক্রমও চলমান থাকবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   এলপিজি বিক্রি  নদীতীরের মাটি কাটায়  প্রশাসনের অভিযান  রাজশাহী  বাঘা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: