রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি। একই সঙ্গে দিনের তাপমাত্রাও তুলনামূলকভাবে উষ্ণ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি বলে জানানো হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।
/ইউএমএইচ