জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন চলছে। আবেদন করার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। শিক্ষার্থীরা অনলাইনে রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরে জানানো হবে।
প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকারী কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় দেওয়া সব শর্ত মেনে অনলাইন ফরম পূরণ করতে হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উচ্চমাধ্যমিক পর্যায়ের মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে। এতে ১০০টি প্রশ্নের উত্তর ১ ঘণ্টার মধ্যে দিতে হবে। শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে যথাক্রমে ৪০% ও ৬০% হিসাব করে ১০০ নম্বর এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর মিলিয়ে সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক মেধাতালিকা তৈরি করা হবে। এমসিকিউ পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোন নম্বর কর্তন করা হবে না।
বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে
/ইউএমএইচ