আইসিসির জানুয়ারি মাসের সেরার দৌড়ে বাংলাদেশি ব্যাটার

ক্রীড়া ডেস্ক

খেলা

আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সোবহানা মোস্তারি। সেটার স্বীকৃতি স্বরূপ এবার

2026-02-21T22:43:59+00:00
2026-02-21T22:43:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আইসিসির জানুয়ারি মাসের সেরার দৌড়ে বাংলাদেশি ব্যাটার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ পিএম 
সোবহানা মোস্তারি। সংগৃহীত ছবি
আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সোবহানা মোস্তারি। সেটার স্বীকৃতি স্বরূপ এবার আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

নেপালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে সবমিলিয়ে ৬ ম্যাচ খেলেছেন সোবহানা। সেখানে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। সেই আসরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা ও নয়টি চারে খেলেন ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। স্কটল্যান্ডের বিপক্ষে সোবহানা করেছিলেন ৪৭ রান। বাকি ম্যাচগুলোতেও ছন্দ ধরে রাখেন তিনি।


নারী ক্রিকেটে সোবহানার পাশাপাশি সেরার লড়াইয়ে আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।

একই টুর্নামেন্টে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলকে বিশ্বকাপেও তুলেছেন লুইস। ৬ ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলেও ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন লুইস।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন নরিস। দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন ১৫ উইকেট। আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। তাতেই মনোনয়ন পেলেন সেরার দৌড়ে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আইসিসি  জানুয়ারি  মাস  সেরা  দৌড়  বাংলাদেশ  ব্যাটার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: