ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে তার নানা মুহূর্ত ভাগ করে থাকেন। কখনো রূপের মুগ্ধতায়, আবার কখনো ফ্যাশন সেন্সে নজর কাড়েন তিনি। তবে সম্প্রতি নিজের নতুন লুকের কারণে তিনি ব্যাপক ট্রলের মুখে পড়েছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেইজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন নুসরাত। সেখানে তার চেহারার পরিবর্তন দেখে নেটিজেনরা তাকে নিয়ে নানারকম কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য করেন। ভিডিওতে তাকে কালো চশমা পরে পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায়। কিন্তু দর্শকদের নজর কাড়ে তার থুতনির অস্বাভাবিক তীক্ষ্ণতা।
ভিডিও প্রকাশের পর কমেন্ট বক্সে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করছেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারির ফলে তার চেহারা এমন হয়েছে। এক অনুরাগী লিখেছেন, সার্জারি করতে করতে থুতনির কী অবস্থা হয়েছে!, আরেকজন মন্তব্য করেছেন, ভি-শেপ দিয়ে পুরো ফেসকে কী করেছে!
অনেকে তার ফ্যাশন সেন্স ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। কয়েকজন সরাসরি তাকে ‘ক্ষ্যাত’ বলেও সম্বোধন করেছেন।
নুসরাত ফারিয়া প্রায়ই জিম সেশন ও গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে আলোচনায় থাকেন। তবে এবারের ভিডিওতে তার ‘শার্প’ লুক ভক্তদের মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি। এর মধ্যে ভক্তদের নেতিবাচক মন্তব্যের পরও এখন পর্যন্ত নুসরাত নিজে কোনো প্রতিক্রিয়া দেননি।
/ইউএমএইচ