স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে উদ্ধার নবজাতক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতাল চত্বরে

2026-02-22T19:36:18+00:00
2026-02-22T19:36:18+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে উদ্ধার নবজাতক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম 
স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতাল চত্বরে শিশুটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও দুই নারী শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর এক ব্যক্তির নজরে বিষয়টি এলে তিনি নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। 

চিকিৎসকেরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি জানান, নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক বা সামাজিক জটিলতার কারণে শিশুটিকে ফেলে রেখে যেতে পারে তার পরিবার। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, এক নিঃসন্তান দম্পতি নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   চট্টগ্রাম  পটিয়া  উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্স  নবজাতক  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: