নবনিযুক্ত ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতিরক্ষা গোয়েন্দা কাঠামোয় নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক সূচনা হলো। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে

2026-02-23T16:43:46+00:00
2026-02-23T16:43:46+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নবনিযুক্ত ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম 
ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। ছবি : সংগৃহীত
প্রতিরক্ষা গোয়েন্দা কাঠামোয় নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক সূচনা হলো। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল পদে উন্নীত করে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান নবনিযুক্ত মহাপরিচালকের কাঁধে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
Advertisement
আরও পড়ুন

আইএসপিআর সূত্রে জানা যায়, সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ডিজিএফআইয়ের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি আধুনিকায়ন ও সমন্বয় জোরদারে নতুন মহাপরিচালক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এএডি/
  বিষয়:   ডিজিএফআই  মহাপরিচালক  কায়সার রশিদ  মেজর জেনারেল  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: