নিজ মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ, নতুন কেন্দ্র তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কোনো মাদ্রাসা যদি নিজে একটি

2026-02-23T19:19:48+00:00
2026-02-23T19:19:48+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দাখিল পরীক্ষা-২০২৬
নিজ মাদ্রাসায় পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ, নতুন কেন্দ্র তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম 
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কোনো মাদ্রাসা যদি নিজে একটি পরীক্ষা কেন্দ্র হয়, তবে সেই মাদ্রাসার পরীক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানে (ভেন্যুতে) পরীক্ষা দিতে পারবে না। এর পরিবর্তে তাদের পার্শ্ববর্তী অন্য কোনো কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কেন্দ্র কমিটির ১১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, যে-সব উপজেলা, জেলা শহর বা মহানগরীতে দুই বা ততোধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেই এলাকার কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীরা তাদের নিজ প্রতিষ্ঠানের ভেন্যুর পরিবর্তে নিকটস্থ অন্য কেন্দ্রের ভেন্যুতে পরীক্ষা দেবে। এরইমধ্যে যে-সব এলাকায় তিনটি বা তার বেশি কেন্দ্র রয়েছে, তাদের জন্য একটি খসড়া তালিকা প্রকাশ করেছে বোর্ড।


প্রকাশিত তালিকায় ভালুকা, রূপগঞ্জ, কাপাসিয়া, মাদারীপুর, কালকিনি, নান্দাইল, জামালপুর, বাগমারা, শেরপুর, জয়পুরহাট, গোবিন্দগঞ্জ, রংপুর, পার্বতীপুর, ঠাকুরগাঁও, কয়রা, ডুমুরিয়া, আশাশুনি, যশোর, বরিশাল, বাকেরগঞ্জ, ভান্ডারিয়া, ভোলা, চরফ্যাশন, পটুয়াখালী, দুমকী, বাউফল, কলাপাড়া, বরগুনা, চট্টগ্রাম মহানগরী, রাউজান, ফটিকছড়ি, বাঁশখালী, কক্সবাজার, বেগমগঞ্জ, হাতিয়া, সেনবাগ, লক্ষ্মীপুর, চৌদ্দগ্রাম, মুরাদনগর, বরুড়া, দেবিদ্বার, বুড়িচং, নাঙ্গলকোট, দাউদকান্দি, ব্রাহ্মণপাড়া, ফরিদগঞ্জ, চাঁদপুর সদর, কচুয়া, হাজীগঞ্জ, কসবা এবং ছাতক উপজেলার বিভিন্ন কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত এই খসড়া তালিকায় কোনো মাদ্রাসার আপত্তি থাকলে আগামী ৩ কর্মদিবসের মধ্যে নির্দিষ্ট ই-মেইলে তাদের মতামত জানাতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাদ্রাসার ইআইআইএন নম্বর উল্লেখ করতে হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   দাখিল পরীক্ষা  মাদ্রাসা  নতুন কেন্দ্র 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: