পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে : শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, গাজীপুরে আন্দোলনে

2026-11-04T21:25:05+00:00
2026-11-04T21:27:31+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
জাতীয়
পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে : শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ৯:২৭ পিএম
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, গাজীপুরে আন্দোলনে নিহত শ্রমিকদের হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৪ নভেম্বর) রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনার লক্ষে ত্রিপক্ষীয় সভা শেষে এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে আপাতত ১ লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনি আওতায় বিচার করা হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিক নেতারা প্রমাণ করেছেন ক্রাইসিসের সময় কীভাবে সম্মিলিতভাবে সমস্যার সমাধান করতে হয়। শ্রমিক নেতারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। তেমনি সাড়া দিয়ে এসেছেন বিকেএমইএ ও বিজেএমইএ নেতারা। তাদের যতবার ডেকেছি, তারা রাতে দিনে এসেছেন।


প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিরপেক্ষ ও নির্মোহভাবে নতুন মজুরি ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন নিম্নতম মজুরি ঘোষণা করবে মজুরি বোর্ড। এক্ষেত্রে শ্রমিক, মালিক ও দেশের স্বার্থ রক্ষা করা হবে।

তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তৈরি পোশাক খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও এবার তিন বছরের মধ্যে নতুন করে বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পোশাকশ্রমিক  গাজীপুর  ১০০ শয্যার হাসপাতাল  শ্রমমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: