বিল কমানো নিয়ে তর্কাতর্কি, মধ্যরাতে হাসপাতালে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রোগীর চিকিৎসা বিল কমানো নিয়ে তর্কাতর্কির জেরে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা হাসপাতাল থেকে আনুমানিক

2026-11-04T19:31:40+00:00
2026-11-04T20:16:20+00:00
 
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
জাতীয়
বিল কমানো নিয়ে তর্কাতর্কি, মধ্যরাতে হাসপাতালে ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম  আপডেট: ০৪.১১.২০২৬ ৮:১৬ পিএম
সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলার চিত্র । ছবি : সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
রোগীর চিকিৎসা বিল কমানো নিয়ে তর্কাতর্কির জেরে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা হাসপাতাল থেকে আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) রাত ১২টায় সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতালটির কাস্টমার কেয়ার কর্মকর্তা শেখ জাভেদ ইকবাল গণমাধ্যমকে জানান, স্থানীয় কয়েকজন যুবক হামলায় জড়িত। হামলাকারীরা হাসপাতালের জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি মূল্যবান সামগ্রী নিয়ে গেছেন।

তার দাবি, ‘হামলায় হাসপাতালের আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

হাসপাতাল সূত্র জানায়, ঠোঁটে আঘাত পাওয়া এক রোগী সেখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা শেষে তিন হাজার টাকা বিল আসলে স্বজনেরা বিল কমানোর অনুরোধ জানান। হাসপাতাল কর্তৃপক্ষ বিলের কিছু অংশ মওকুফ করতেও রাজি হলেও এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর বিল পরিশোধ করে রোগী চলে যাওয়ার পর স্থানীয় কয়েকজন যুবক হাসপাতালে জড়ো হয়ে হামলা চালায়।


এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। ইতোমধ্যে একজনকে আটকও করা হয়েছে।’

এদিকে, জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বিল  কমানো  নিয়ে  তর্কাতর্কি  হাসপাতাল  ভাঙচুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: