প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম আপডেট: ০৪.১১.২০২৬ ৮:২৫ পিএম
গ্রাফিক : সময়ের আলো গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৯ জনে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসকল তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন, সিলেট এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২৫ জন রোগী এসেছে। তাদের মধ্যে ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫২০ জন, রাজশাহীতে ৪২, সিলেটে ১৪৪, চট্টগ্রামে ২৩১ জন, বরিশালে ১৫৮, ময়মনসিংহে ৯১, খুলনায় ৯৭ এবং রংপুরে ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
সময়ের আলো/এসকে