জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

জাতীয়

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসি হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে

2026-02-24T15:46:41+00:00
2026-02-24T15:46:41+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির বিদেশ গমনে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম 
ভিসি হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমান। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসি হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন

এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এর অনুসন্ধান বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

এএডি/


  বিষয়:   জাতীয় বিশ্ববিদ্যালয়  সাবেক  ভিসি  বিদেশ  গমন  নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: