টেকনাফে দুর্ঘটনার শিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাড়ি, আহত ৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

​কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিচালক মুন্নাসহ বেশ

2026-02-24T16:51:25+00:00
2026-02-24T16:51:25+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টেকনাফে দুর্ঘটনার শিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাড়ি, আহত ৫
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম 
ক্ষতিগ্রস্থ সিএনজিচালিত অটোরিকশা। ছবি : সময়ের আলো
​কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিচালক মুন্নাসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরের ছেপটখালী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফগামী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


দুর্ঘটনায় আহতদের মধ্যে অটোরিকশা চালক মুন্নার নাম জানা গেছে। আহত অন্য যাত্রীদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও জানা গেছে যে, তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা।

এদিকে, বর্তমানে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এফআর
  বিষয়:   মেরিন ড্রাইভ  টেকনাফ  দুর্ঘটনা  শিকার  বিশ্ব স্বাস্থ্য সংস্থা  গাড়ি  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: