ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মানবিক দিক বিবেচনায়

2026-02-24T21:46:59+00:00
2026-02-24T21:46:59+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মানবিক দিক বিবেচনায় এবং ভবিষ্যতে পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশন–সংক্রান্ত জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের অধীন মাদ্রাসাগুলোর যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তারা নিজ নিজ মাদ্রাসার মাধ্যমে অনলাইনে নিবন্ধনের সুযোগ পাবে। এ ক্ষেত্রে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিলম্ব ফিসহ নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।


নির্দেশনায় অনুযায়ী, অনলাইনে রেজিস্ট্রেশন ফি (বিলম্বসহ) জমা দেওয়ার বর্ধিত সময় ২৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন চালু হবে। আর ইএসআইএফে তথ্য এন্ট্রির সর্বশেষ সময় ১৬ মার্চ পর্যন্ত।

তবে এ সময়ের মধ্যে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীদের কোনো তথ্য সম্পাদনা (এডিট) বা বাতিল (ডিলিট) করার সুযোগ থাকবে না। 

বোর্ড আরও জানায়, যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবে না, তারা উপবৃত্তির আওতায় থাকবে না। 

সময়ের আলো/আআ
  বিষয়:   ষষ্ঠ  শ্রেণি  রেজিস্ট্রেশন  সময়  বাড়ল  মাদ্রাসা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: