জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‘জাতীয় শহীদ সেনা’ দিবস উপলক্ষে বনানী সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫

2026-02-25T00:22:55+00:00
2026-02-25T01:06:08+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২২ এএম  আপডেট: ২৫.০২.২০২৬ ১:০৬ এএম
সংগৃহীত ছবি
‘জাতীয় শহীদ সেনা’ দিবস উপলক্ষে বনানী সামরিক বাহিনী কবরস্থানে শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে দলের পক্ষ থেকে  শহীদ সেনাদের প্রতি  শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।


উল্লেখ্য, ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা বর্বোরচিত ও নির্মম হত্যার শিকার হন। সব মিলিয়ে ওই ঘটনায় ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

গতবছর   দিনটিকে   ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে জারিকৃত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা’ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখকে ‘জাতীয় শহীদ সেনা’ দিবস (সরকারি ছুটি ছাড়া) হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   শহীদ দিবস  শ্রদ্ধা  নিবেদন  বিএনপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: