বাড়ির আঙিনায় পড়ে ছিল ‘শক্তিশালী’ বিস্ফোরক

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় সন্দেহভাজন ‘শক্তিশালী’ বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে র‍্যাবের বোম্ব

2026-02-25T19:20:29+00:00
2026-02-25T19:20:29+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইল
বাড়ির আঙিনায় পড়ে ছিল ‘শক্তিশালী’ বিস্ফোরক
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২০ পিএম 
বাড়ির আঙিনায় পড়ে ছিল ‘শক্তিশালী’ বিস্ফোরক। ছবি : সময়ের আলো
নড়াইলের কালিয়া উপজেলায় পরিত্যক্ত অবস্থায় সন্দেহভাজন ‘শক্তিশালী’ বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক পাওয়ার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছোট কালিয়া গ্রামের বাসিন্দা নাসিরের বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটি দেখে সন্দেহ হলে তারা তাৎক্ষণিক কালিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে।

প্রাথমিকভাবে যশোর ও খুলনা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে। তবে তারা পূর্ণাঙ্গভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম না হওয়ায় বিষয়টি ঢাকার বিশেষজ্ঞ দলকে জানানো হয়। পরবর্তীতে ঢাকা থেকে র‍্যাবের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ সময় ধরে পরীক্ষা চালায়।

দীর্ঘ প্রচেষ্টার পর গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশেষজ্ঞ দলটি বিস্ফোরক সদৃশ বস্তুটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। 


অভিযান চলাকালীন নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া বস্তুটি দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক। তবে এটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এফআর
  বিষয়:   নড়াইল বাড়ি  আঙিনা  শক্তিশালী  বিস্ফোরক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: