জনপ্রিয় টিভি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’ এর তৃতীয় সিজনের টিজার প্রকাশিত হয়েছে। টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় সিরিজটি।
ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। নতুন টিজারে টারগেরিয়ানদের নিজেদের মধ্যকার যুদ্ধ আরও স্পষ্ট। ড্রাগনের আগুন আর রাজনৈতিক ষড়যন্ত্র নতুন মাত্রায় টিজারে দেখা গিয়েছে।
প্রকাশিত টিজারে দেখা গেছে, ইওয়ান মিচেলের চরিত্র অ্যামন্ড টারগেরিয়ান সিংহাসনে নিজের নিয়ন্ত্রণ আরও শক্ত করছে।
অন্যদিকে টম গ্লিন-কার্নির এগন টারগেরিয়ানের পরাজয়ের পর পরিস্থিতি বদলে গেছে। টিজারে বলা হয়, দ্য কিং হ্যাজ অ্যাবডিকেটেড দ্য থ্রোন, অর্থাৎ রাজা সিংহাসন ত্যাগ করেছেন, আর নতুন শাসনব্যবস্থা গড়ে উঠছে।
সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে ‘ব্যাটল অব দ্য গুলেট’। সেখানে রায়েনিরার পুত্র জেস (জাকারিস ভেলারিয়ন) একটি ড্রাগন নিয়ে যুদ্ধে অংশ নেয় এবং ভেলারিয়ন পরিবারের বিরুদ্ধে লড়াই করে। একই সঙ্গে রায়েনিরা তার সেনাবাহিনীতে আরও ড্রাগন যুক্ত করে শক্তি বাড়াচ্ছেন। আগুন আর ধ্বংসের দৃশ্য টিজারে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
নির্মাতারা নিশ্চিত করেছেন জুনে সিজন থ্রির প্রিমিয়ার হবে।
এই সিরিজটি নির্মিত হয়েছে জর্জ আর আর মার্টিনের উপন্যাস ফায়ার অ্যান্ড ব্লাড অবলম্বনে।
প্রথমবারের মতো একই বছরেই লেখকের দুটি আলাদা সিরিজ প্রচারিত হবে।
নতুন সিজনের আগে সম্প্রচারিত হচ্ছে আরেকটি প্রিক্যুয়েল সিরিজ ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’, যা প্রায় ৯০ বছর আগের সময়কাল নিয়ে নির্মিত।
পুরোনো কাস্ট সদস্যদের পাশাপাশি নতুন চরিত্রও যুক্ত হয়েছে। ফিরছেন ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, স্টিভ টুসেইন্টসহ একাধিক তারকা। নতুন কাস্টে যুক্ত হয়েছেন জেমস নর্টন (অর্মুন্ড হাইটোয়ার চরিত্রে), টমি ফ্লানাগান (লর্ড রডেরিক ডাস্টিন), ড্যান ফোগলার (সার থরেন ম্যান্ডারলি)।
সিরিজটির সহ-নির্মাতা ও নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন রায়ান কন্ডাল ও জর্জ আর আর মার্টিনসহ আরও অনেকে।
সময়ের আলো/আরবিএন