ট্রাম্পের অসংলগ্ন আচরণের নেপথ্য কারণ বয়স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রতি ১০ মার্কিন নাগরিকের ৬ জনই মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও বেশি অসংলগ্ন প্রকৃতির হয়ে

2026-02-26T00:31:22+00:00
2026-02-26T00:31:22+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
রয়টার্স/ইপসোস জরিপ
ট্রাম্পের অসংলগ্ন আচরণের নেপথ্য কারণ বয়স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩১ এএম 
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
প্রতি ১০ মার্কিন নাগরিকের ৬ জনই মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও বেশি অসংলগ্ন প্রকৃতির হয়ে উঠছেন। ট্রাম্পের ব্যাপারে এমন মনোভাব পোষণকারী মার্কিন নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রিপাবলিকান সমর্থকও আছেন। ৬ দিন ধরে চালানো এ জরিপ গত সোমবার শেষ হয়। 

এর ঠিক এক দিন পর গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ৭৯ বছর বয়সি প্রেসিডেন্ট কংগ্রেসে তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন।

Advertisement
এক মাস ধরে আইনপ্রণেতা এবং বিচারকদের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র ভর্ৎসনা ও ক্ষোভ প্রকাশের প্রেক্ষাপটে এ ভাষণকে ঘিরে বাড়তি নজর রয়েছে অনেকের।

জরিপে অংশ নেওয়া লোকজনের মধ্যে ৬১ শতাংশ বলেছেন, ট্রাম্প বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অসংলগ্ন হয়ে উঠছেন বলে তারা মনে করেন। দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮৯ শতাংশ ডেমোক্র্যাট, ৩০ শতাংশ রিপাবলিকান ও ৬৪ শতাংশ স্বতন্ত্র ভোটার ট্রাম্পের সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংলে এ জরিপের ফলাফলকে ‘মিথ্যা ও বেপরোয়া বয়ানের’ দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। তার দাবি, ট্রাম্পের ‘তীক্ষèতা, তুলনাহীন শক্তি ও নজিরবিহীনভাবে তার সঙ্গে যোগাযোগের সুযোগ তাকে তার পূর্বসূরি ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের থেকে আলাদা করেছে।’

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তার হারে খুব সামান্যই পরিবর্তন হতে দেখা গেছে। নতুন জরিপে প্রায় ৪০ শতাংশ উত্তরদাতা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন, যা চলতি মাসের শুরুর দিকের তুলনায় ২ শতাংশ পয়েন্ট বেশি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুর দিকে ট্রাম্পের জনপ্রিয়তার হার তুলনামূলক বেশি ছিল। তখন ৪৭ শতাংশ মানুষ প্রেসিডেন্ট হিসেবে তার কাজে সমর্থন দিয়েছিল। গত বছরের এপ্রিলের পর থেকে জনমত জরিপগুলোতে তার জনপ্রিয়তার হার এক-দুই শতাংশের ব্যবধানে স্থিতিশীল রয়েছে।

অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন, দেশের রাজনৈতিক নেতৃত্ব অতিরিক্ত বয়স্ক। জরিপে অংশ নেওয়া প্রায় ৭৯ শতাংশ উত্তরদাতা একমত হয়েছেন যে ওয়াশিংটন ডিসির নির্বাচিত কর্মকর্তারা অধিকাংশ মার্কিন নাগরিকের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে খুব বেশি বয়স্ক। বর্তমানে মার্কিন সিনেট সদস্যদের গড় বয়স প্রায় ৬৪ বছর এবং প্রতিনিধি পরিষদের সদস্যদের প্রায় ৫৮ বছর।

সময়ের আলো/আআ
  বিষয়:   ট্রাম্প  অসংলগ্ন  আচরণ  বয়স  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: