পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর

2026-02-26T15:39:58+00:00
2026-02-26T15:39:58+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম 
আদালত থেকে আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে এই রায় ঘোষণা করা হয়। দণ্ডিত রেজাউল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

Advertisement
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গোলাম কবির দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। হত্যাকান্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলেও পুলিশের জালে ধরা পড়ে রেজাউল ইসলাম। নিহত জাহানারার মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

পুলিশ রেজাউলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল স্বীকার করে যে, স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা করা হয়েছে।

গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন (চার্জশিট) প্রেরণ করেন। বিজ্ঞ আদাল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দণ্ডাদেশ ঘোষণা করেন।

একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন যাবজ্জীবন সাজা প্রাপ্ত রেজাউল ইসলাম। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

/এমএইচআর 
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: