আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েক জন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান।

2026-02-27T09:35:02+00:00
2026-02-27T09:35:42+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৫ এএম  আপডেট: ২৭.০২.২০২৬ ৯:৩৫ এএম
অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। ছবি : আল-জাজিরা
সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েক জন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, পাকিস্তানি বাহিনীর হাতে এখন পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। 

পাকিস্তান আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে। এক্সে দেওয়া পোস্টে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্স (সাবেক টুইটার)।  

Advertisement
আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মধ্যেই খাজা আসিফ এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে মন্তব্য করে পাক প্রতিরক্ষামন্ত্রী পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।  

আরও পড়ুন 


তিনি আরও বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ। 

 
এর আগে, অক্টোবর মাসে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও দফায় দফায় সংঘর্ষ অব্যাহত ছিল। দেশ দুটির মধ্যে সাম্প্রতিক এই উত্তেজনা সীমান্তবর্তী নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। 

 
তিনি এক্স-এ লিখেছেন, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের হামলায় ‘আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে’। 


তবে, পাকিস্তানের এমন দাবি উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের সবশেষ হামলায় কেউ আহত হননি।’

 
এছাড়া, পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। যদিও হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।


/ইউএমএইচ



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: