দেশে আবারও ভূমিকম্প অনুভূত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা বেজে ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা

2026-02-27T13:56:21+00:00
2026-02-27T14:07:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ২:০৭ পিএম  (ভিজিট : ৫৫০)
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। সংগৃহীত ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা বেজে ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

 
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


/ইউএমএইচ 


  বিষয়:   ভূমিকম্প  ২৭ ফেব্রুয়ারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: