মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইরান-ইসরায়েল-আমেরিকার বর্তমান যুদ্ধাবস্থার মধ্যেও বাড়ছে না তেলের দাম। ফলে মার্চ মাসের জন্য অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম।ফেব্রুয়ারি মাসের মতো এবারও

2026-03-01T14:54:36+00:00
2026-03-01T14:54:36+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ২:৫৪ পিএম 
প্রতীকী ছবি
ইরান-ইসরায়েল-আমেরিকার বর্তমান যুদ্ধাবস্থার মধ্যেও বাড়ছে না তেলের দাম। ফলে মার্চ মাসের জন্য অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম। 

ফেব্রুয়ারি মাসের মতো এবারও প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেনের দাম ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। 


রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা, অকটেন ১২০ টাকা,পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হলো। 

জ্বালানি তেলের এই হার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এই অপরিবর্তিত মূল্যহার মার্চ মাসজুড়ে কার্যকর থাকবে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   মার্চ  মাস  অপরিবর্তিত  জ্বালানি তেলের দাম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: