সাবেক সিনিয়র সচিব মহিবুলের স্ত্রীর ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ

আদালত প্রতিবেদক

জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হকের স্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা

2026-03-02T14:21:08+00:00
2026-03-02T14:21:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সাবেক সিনিয়র সচিব মহিবুলের স্ত্রীর ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:২১ পিএম 
ঢাকার মহানগর দায়রা জজ কোর্ট। ছবি : সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হকের স্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে অর্জিত ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক এই আবেদন করেন।
আরও পড়ুন

দুদকের অনুসন্ধানে দেখা যায়, ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকার ২ নং রোডের ১৯০ নং প্লটের ‘মেমোরি বাই মোমেন’ ভবনে ৫/এ নম্বর এই ফ্ল্যাটটি সৈয়দা আফরোজা বেগম হস্তান্তরের চেষ্টা করছিলেন। মহিবুল হকের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

এএডি/
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: