তাবিথের কাছে ফুটবলারদের আবদার

ক্রীড়া প্রতিবেদক

খেলা

২০২৪ সালে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব তথা সাফ শিরোপা জয় করে দেশের ফুটবলে নতুন ইতিহাস লিখেছিলেন বাংলার অদম্য নারী

2026-03-02T22:44:37+00:00
2026-03-02T22:44:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
তাবিথের কাছে ফুটবলারদের আবদার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম 
তাবিথ আউয়াল। সংগৃহীত ছবি
২০২৪ সালে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব তথা সাফ শিরোপা জয় করে দেশের ফুটবলে নতুন ইতিহাস লিখেছিলেন বাংলার অদম্য নারী ফুটবলাররা। 

সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে দেড় কোটি টাকার আর্থিক বোনাস ঘোষণা করা হলেও দীর্ঘ ১৬ মাস পেরিয়ে গেলেও সেই অর্থ এখনও ফুটবলারদের হাতে পৌঁছেনি। দীর্ঘ সময়ের এই অপ্রাপ্তি আর আমলাতান্ত্রিক জটিলতার পাহাড় ডিঙিয়েই এবার এশিয়ান কাপের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ চীনের বিপক্ষে এশিয়ান কাপের ঐতিহাসিক অভিষেক ম্যাচে মাঠে নামার আগে নতুন এক আবদার নিয়ে হাজির হয়েছেন সাফ জয়ী ফুটবলাররা। গতকাল সিডনিতে দলের অবস্থানরত হোটেলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, দীর্ঘদিনের বকেয়া বোনাসের আক্ষেপ থাকলেও নতুন লড়াইয়ের আগে ফুটবলাররা বেশ ফুরফুরে মেজাজে ও আত্মবিশ্বাসী রয়েছেন। তারা বাফুফে সভাপতির কাছে নতুন এই মিশনে ভালো ফলাফলের ভিত্তিতে অগ্রিম বোনাসের দাবি জানিয়েছেন।

তাবিথ আউয়াল বলেন, ‘গার্ডিয়ানের কাছে তো সবসময় কিছু দাবি থাকতেই পারে। তারা বিশ্বাস করে যে তারা ভালো খেলবে। তারা দাবি করেছে যে ফেডারেশনের পক্ষ থেকে আমরা যেন অন্তত পরের ম্যাচের জন্য তাদের একটা গিফট বা বোনাস ঘোষণা করি।’

আফঈদাদের আবদার মেটানোর আশ্বাসও দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ। তিনি বলেন, ‘আমি তাদের বলেছি, অবশ্যই আমরা করব। কিন্তু তোমরা বাংলাদেশের জন্য খেলো এবং তোমাদের কোনো না কোনোভাবে একটা গিফট দেব।’

সময়ের আলো/আআ



  বিষয়:   তাবিথ  ফুটবলার  আবদার  বাফুফে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: