বগুড়ার পরিবর্তে ঢাকায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ১০ মার্চ বগুড়ার পরিবর্তে ঢাকার কড়াইল বস্তিতে

2026-03-03T16:13:37+00:00
2026-03-03T16:22:39+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বগুড়ার পরিবর্তে ঢাকায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৪:২২ পিএম
ডা. এজেডএম জাহিদ হোসেন। সংগৃহীত ছবি
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ১০ মার্চ বগুড়ার পরিবর্তে ঢাকার কড়াইল বস্তিতে বিতরণের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৩ মার্চ)এ কথা জানান তিনি।  এর আগে, প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। 

Advertisement
এদিকে, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি বলে জানান তিনি। 


/ইউএমএইচ
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: