হাতকড়াসহ বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

প্যারোলে এসে ফেনীর পরশুরামে বাবার জানাজার নামাজে অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার।সোমবার (২ মার্চ) বেলা ১১টায় পরশুরাম

2026-03-03T17:04:48+00:00
2026-03-03T17:04:48+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
হাতকড়াসহ বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:০৪ পিএম 
হাতকড়াসহ বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা। ছবি : সময়ের আলো
প্যারোলে এসে ফেনীর পরশুরামে বাবার জানাজার নামাজে অংশ নিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার। 

সোমবার (২ মার্চ) বেলা ১১টায় পরশুরাম পৌরসভার অনন্তপুর সলিয়া কোলাপাড়া ঈদগাহ মাঠে হাতে হাতকড়া পড়েই বাবার জানাজায় অংশ নেন ওই যুবলীগ নেতা।

জানাজায় বিএনপি ও জামাতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে যুবলীগ নেতার পিতা রফিকুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ সূত্র জানায়, মৃত্যুর পর বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য ইয়াছিন শরীফ মজুমদারের পক্ষ থেকে তার স্ত্রী নাজিয়া সুলতানা আনিকা আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্যারোলের জন্য আবেদন জানায়। পরে ৩ ঘণ্টার জন্য তার প্যারোল আবেদন মঞ্জুর করা হয়। ফলে সোমবার সকাল ১০টার দিকে পুলিশের পাহারায় ইয়াছিন শরীফ মজুমদারকে ফেনী জেলা কারাগার থেকে পৌরসভার অনন্তপুরে গ্রামের বাড়িতে আনা হয়।


এ ব্যাপারে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, জানাজা শেষে প্যারোলে মুক্তির সময় শেষ হওয়ায় তাকে কারাগারে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৩০ জুলাই ঢাকার ধানমন্ডি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা ইয়াসিন শরীফ মজুমদারকে (৪২) গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে ফেনী জেলা কারাগারে আটক রয়েছেন তিনি।

এফআর


  বিষয়:   ফেনী  হাতকড়া  বাবা  জানাজা  যুবলীগ নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: