সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে

2026-03-04T19:15:31+00:00
2026-03-04T19:15:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৬১)
দালালের দৌরাত্ম্য বন্ধে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
দেশের সব সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে। উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২ মার্চের অফিস আদেশে বলা হয়েছে— 

১. হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে।

২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনা মূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে।

৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত অবস্থায় হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে। 

৪. বহিরাগত কেউ হুইলচেয়ার-ট্রলি বহন বা টাকার বিনিময়ে হুইলচেয়ার-ট্রলি সরবরাহ সেবা প্রদান করতে পারবে না।


৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে।

দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. দালালদের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

৭. কোনও সেবার জন্য বিধিবহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সচিব, পরিচালক বা তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ অফিস আদেশ পাঠানো হয়েছে।


সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সরকারি হাসপাতাল  দালাল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: