এপ্রিলে পূর্ণ সিলেবাসে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিকের স্থগিত হওয়া গত বছরের বৃত্তি পরীক্ষা। আগামী

2026-03-05T02:52:27+00:00
2026-03-05T02:52:27+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
এপ্রিলে পূর্ণ সিলেবাসে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:৫২ এএম 
ফাইল ছবি
দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিকের স্থগিত হওয়া গত বছরের বৃত্তি পরীক্ষা। আগামী ১৫ থেকে ১৮ এপ্রিলের মধ্যে চার দিনে এই পরীক্ষা আয়োজনের জোর প্রস্তুতি চলছে। কোনো সংক্ষিপ্ত সিলেবাস নয়, বরং পঞ্চম শ্রেণির পূর্ণ সিলেবাসে গত বছরের বই থেকেই পাঁচ বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। তবে ফল প্রকাশ ও বৃত্তি বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত কোটা ও পৃথক প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি শিক্ষার মান যাচাই এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর এরই মধ্যে পরীক্ষার নতুন খসড়া কাঠামো প্রস্তুত করেছে। এসচএসসি পরীক্ষা শুরুর আগেই এই পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর আজ বৃহস্পতিবার এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, হাইকোর্টের রায়ে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি, কিন্ডারগার্টেন ও অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশনার পর পরীক্ষার কাঠামো পুনর্বিন্যাস করতে হচ্ছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   এপ্রিল  পূর্ণ  সিলেবাস  প্রাথমিক  বৃত্তি  পরীক্ষা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: