রাজধানীতে দেয়াল ভেঙে দোকান চুরি, নগদ টাকা ও ২২০ ভরি স্বর্ণ-রুপা লুট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে পাশের দোকানের দেয়াল ভেঙে ঢুকে একটি জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণ, রুপা ও নগদ

2026-03-05T15:50:05+00:00
2026-03-05T15:50:05+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীতে দেয়াল ভেঙে দোকান চুরি, নগদ টাকা ও ২২০ ভরি স্বর্ণ-রুপা লুট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৫০ পিএম 
চোরেরা স্বর্ণ, রুপা ও নগদ অর্থ নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক। ছবি : বগুড়া
রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে পাশের দোকানের দেয়াল ভেঙে ঢুকে একটি জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণ, রুপা ও নগদ অর্থ নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকানের মালিক জানতে পারেন, পাশের হোমিওপ্যাথি দোকানের ভেতর দিয়ে দেয়াল ভেঙে জুয়েলার্সে ঢুকে চুরি করা হয়েছে। দোকানের স্বর্ণালংকার ও নগদ অর্থ লোপাট হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

উত্তর গোড়ানের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় অবস্থিত আশেকে রাসুল জুয়েলার্সের দোকান মালিক আমিরুল ইসলাম মনা ও তার ছোট ভাই জানান, চুরি হয়েছে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি দোকানের সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে।
 
এলাকাবাসী দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
 
এদিকে, সিআইডির ক্রাইম সিন ইউনিট সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। খিলগাঁও থানার এডিসি ফয়েজ ইকবাল জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

/এমএইচআর 


  বিষয়:   রাজধানী  চুরি  স্বর্ণ-রুপা লুট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: