তিন দেশের ২০ মার্কিন স্থাপনার ক্ষতি করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মোট ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।বৃহস্পতিবার (৫ মার্চ)

2026-03-05T22:11:04+00:00
2026-03-05T22:11:04+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
তিন দেশের ২০ মার্কিন স্থাপনার ক্ষতি করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম 
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মোট ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান।

বৃহস্পতিবার (৫ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এই হামলার দাবি করেছে।

আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে। 

কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   আরব  আমিরাত  কুয়েত  বাহরাইন  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: