হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ বিএনপি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেনরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন,অর্থনীতিতে স্বাবলম্বী

2026-03-06T14:05:56+00:00
2026-03-06T14:05:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:০৫ পিএম   (ভিজিট : ১৪৯)
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত
দায়িত্ব গ্রহণের ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ বিএনপি সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি। দীর্ঘদিন পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিলেন তিনি।

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেছেন, শহিদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে।

এ সময় বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার উপর জোর দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, এক কোটি কর্মসংস্থান তৈরিতে খাত ভিত্তিক কর্মসংস্থান তৈরি সরকারের প্রধান অগ্রাধিকার।

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশেই আছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, । গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি, তাই এক কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ করবে সরকার।

এর আগে অনুষ্ঠানে পাট শিল্পে অবদান রাখায় ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেন তিনি। পুরস্কার পাওয়া ব্যবসায়ীদের প্রত্যাশা, আবারও ঘুরে দাঁড়াবে পাট শিল্প।

এরপর শিল্পকলা একাডেমিতে ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। 

/এমএইচআর 


  বিষয়:   রাষ্ট্রপতি  বিএনপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: