বিদেশের সঙ্গে করা চুক্তি নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট : ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিদেশের সঙ্গে অন্তবর্তী সরকারে চুক্তি সম্পর্কে জামায়াতের ইসলামীর অবস্থান সম্পর্কে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

2026-03-06T17:45:05+00:00
2026-03-06T17:45:05+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বিদেশের সঙ্গে করা চুক্তি নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট : ডা. শফিকুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:৪৫ পিএম 
ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
বিদেশের সঙ্গে অন্তবর্তী সরকারে চুক্তি সম্পর্কে জামায়াতের ইসলামীর অবস্থান সম্পর্কে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আগেও বলেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এখনো আমাদের অবস্থান স্পষ্ট। 

শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াত আমির লেখেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। 


বিরোধী দলীয় নেতা বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। 

কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব, এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। 

সমযের আলো/এনএ 
  বিষয়:   বিদেশের সঙ্গে  চুক্তি  জামায়াত  অবস্থান স্পষ্ট  ডা. শফিকুর 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: