পেশাজীবীদের জ্ঞান বিনিময় ও পারস্পরিক সংযোগ বাড়ানোর উদ্যোগ হিসেবে ‘হোল্ড নেটওয়ার্কিং ইফতার মাহফিল ২.০’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর বাংলামোটরে অবস্থিত ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের শীর্ষ পর্যায়ের করপোরেট পেশাজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে দেশে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে দুজন বিশিষ্ট ব্যক্তিকে ‘হোল্ড লার্নিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন হা-মীম গ্রুপের ড. উলফাত হোসাইন এবং গ্রীন এইচআর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রওশন আলী বুলবুল।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী পেশাজীবীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেটওয়ার্ক গড়ে তোলা, জ্ঞান আদান-প্রদান এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত অতিথিরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে হোল্ডের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইন্ড ম্যাপারের ব্যবস্থাপনা পরিচালক এজাজুর রহমান, মাই উইন্ডোর প্রধান নির্বাহী অসীম মন্ডল, স্কয়ার টেক্সটাইলের মানবসম্পদ বিভাগের প্রধান সুলতান মাহবুবুল হক, বাংলালিংকের ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান দেলোয়ার হোসেন, ফকির ফ্যাশনের মহাব্যবস্থাপক আনাসুল হক, খায়ের উদ্দিন এফসিএ, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, লিডটাইম বাংলাদেশ লিমিটেডের পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা তানভীর আহমেদ এবং সি ই চার্টার্ড অ্যাকাউন্টসের পার্টনার এস কে জামি চৌধুরীসহ প্রায় শতাধিক করপোরেট পেশাজীবী।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হোল্ডের প্রতিষ্ঠাতা নূর-ই-আলম ফয়সল।
তিনি অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের দক্ষতা উন্নয়ন খাতকে এগিয়ে নিতে হোল্ড কাজ করে যাবে।
সময়ের আলো/আরবিএন