বিপিসির ২ পরিচালক বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই পরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৫

2026-03-07T01:29:03+00:00
2026-03-07T01:29:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিপিসির ২ পরিচালক বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:২৯ এএম 
সংগৃহীত ছবি
দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই পরিচালককে তাৎক্ষণিকভাবে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন যুগ্ম সচিব পদমর্যাদার পরিচালক এ কে এম আজাদুর রহমান এবং মুহাম্মদ আশরাফ হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কে এম আজাদুর রহমান বিপিসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। একইভাবে বিপিসির পরিচালক মুহাম্ম্মদ আশরাফ হোসেনকেও একই পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৮ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেলের পর থেকেই তাদের বর্তমান দায়িত্ব থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বাংলাদেশ  পেট্রোলিয়াম  করপোরেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: