রাজধানীর তেজগাঁওয়ে সিএনজি উল্টে চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সিএনজি চালকসহ দুজন মারা গেছেন। মৃতরা হলেন, যাত্রী হারুনুর

2026-03-07T06:10:31+00:00
2026-03-07T06:10:31+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীর তেজগাঁওয়ে সিএনজি উল্টে চালকসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:১০ এএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে সিএনজি চালকসহ দুজন মারা গেছেন। মৃতরা হলেন, যাত্রী হারুনুর রহমান সানি(৩২) ও চালক আলিম(৫০)।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক রাত ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয় হারুনুরের স্ত্রী বৃষ্টি আক্তার(২৬) ও তার বোন হ্যাপি(২১)।
আরও পড়ুন

হাসপাতালে মৃত হারুনের মামা শশুর নাঈম হাসান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার দশকাহনিয়া গ্রামে। বর্তমানে মহাখালী এলাকায় থাকে। সানির বাবার নাম হাবিবুর রহমান। সানি বনানীতে একটি এজেন্সিতে চাকরী করতো।

জানতে পারি তারা চারজন সিএনজি যোগে বাসার দিকে যাচ্ছিল। তেজগাঁও চ্যানেল আই অফিসের কাছাকাছি সিএনজি ইউটার্ন  নেওয়ার সময় আইল্যান্ডের সাথে লেগে সিএনজি উল্টে তারা আহত হয়। এরপর পথচারীরা তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সানি ও চালক আলিম মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। মৃত আলিমের বিস্তারিত ঠিকানা জানা যায়নি। আহত দুজনকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তদন্ত করছে।

এএডি/
  বিষয়:   রাজধানী  তেজগাঁও  সিএনজি  চালক  নিহত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: