তৃতীয় দফায় শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ছে ৮৪৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া

2026-09-29T17:56:56+00:00
2026-09-29T17:59:09+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
তৃতীয় দফায় শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ছে ৮৪৭ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৬ ৫:৫৯ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ৮৪৭ কোটি টাকা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। তৃতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।

সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান।

২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া থার্ড টার্মিনাল প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরে তা একাধিকবার মেয়াদ বাড়ানো হয়। এবার তৃতীয় সংশোধনীতে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।


পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, প্রকল্পটির মূল ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকার বেশি। দ্বিতীয় সংশোধনীতে তা বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকা। তৃতীয় সংশোধনীতে প্রস্তাবিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ দ্বিতীয় সংশোধনীর তুলনায় তৃতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানোর প্রস্তাব প্রায় ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা।

প্রকল্পটির তৃতীয় সংশোধনীতে সরকারের অর্থায়ন ধরা হয়েছে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   তৃতীয় দফা  শাহজালাল বিমানবন্দর  সম্প্রসারণে ব্যয়  ৮৪৭ কোটি টাকা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: