অক্টোবরে টানা ৭ দিনের ছুটির পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এজন্য ২২ অক্টোবর

2026-09-29T18:26:43+00:00
2026-09-29T18:26:43+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অক্টোবরে টানা ৭ দিনের ছুটির পাবেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম 
অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এজন্য ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি রয়েছে। ২০ অক্টোবর নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর সাধারণ ছুটি।

এর পরদিন ২২ অক্টোবর অফিস খোলা থাকলেও ওই দিন একদিনের সিএল নিলে ২৩ ও ২৪ অক্টোবরের শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

এদিকে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ১৮ অক্টোবর মহাসপ্তমী ও ১৯ অক্টোবর মহাষ্টমী উপলক্ষে এ ছুটি প্রযোজ্য।


এর সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি এবং ২২ অক্টোবরের এক দিনের সিএল যুক্ত করলে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাওয়া সম্ভব। 

ঐচ্ছিক ছুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষ। এছাড়া হাসপাতাল, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ এবং গণমাধ্যমসহ জরুরি সেবায় নিয়োজিতদের দায়িত্বের কারণে নিয়মিত ডিউটি করতে হতে পারে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   অক্টোবর  ৭ দিনের ছুটি  সময়ের আলো  ছুটি  দুর্গাপূজা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: